সর্বশেষ

রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিক পুশইন নিয়ে সীমান্তে উত্তেজনা আতংক সীমান্তবাসী

আকতার হোসেন

রৌমারীতে ভারতীয় বিএসএফ কতৃক বড়াই বাড়ি সীমান্তে ৫জন মহিলা ও ৯ জন পুরুষসহ মোট ১৪ জন ভারতীয় নাগরিক পুশইন করার জোড় অপচেষ্টা চালায়।

 মঙ্গলবার ২৭ মে ভোর রাতে ভারতীয় সীমান্ত গেট খুলে বিজিবির চোখ ফঁাকি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পুশইন করার সময় বাংলাদেশ বড়াই বাড়ি বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা বাঁধা প্রদান করে। এমত অবস্থায় ভারতীয় নাগরিকরা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করে।

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপরতা: সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ,চলছে তালিকা তৈরি

এব্যাপারে দুদেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এখানে নোম্যান্স ল্যান্ডে থাকা ভারতীয় নাগরিক (এলপি শিক্ষক,) প্রাইমারী শিক্ষক মোঃ খাইরুল ইসলাম , আসামের মিকির ভিটা থানার ঠান্ডাপুর গ্রামের বাসিন্দা, তিনি বলেন , গত ২৩ মে ২০২৫ সাল রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মিকির ভিটা আইপি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে প্রচন্ড মারপিট করে। পরে তার সাথে আরো ৩১জন মুসলীম নারী পুরুষ একত্র করে তাদের পিকাপ ভ্যানে উঠিয়ে মানকারচর ঠাকুরান বাড়ি ১০৬৭ সীমান্ত গেট খুলে ভোররাতে বাংলাদেশ অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করে।

বড়াই বাড়ি বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা ভারতীয় বিএসএফের এমন অবৈধ পুশইন টের পেয়ে ভারতীয় অনুপ্রবেশকারীদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিলে ভারতীয় বিএসএফ ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের শব্দে স্থানীয় মানুষের মাঝে চরম আতংক দেখা দেয়। এব্যাপারে জামালপুর ৩৫ ব্যাটায়িন এর সিও হাসানুর রহমান ও ভারতীয় ডিসি পর্যায়ে আলোচনা চলছে

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ মে ২০২৫
Trulli

রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিক পুশইন নিয়ে সীমান্তে উত্তেজনা আতংক সীমান্তবাসী