গণভোটের গণরায় অর্জন এবং বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তরবঙ্গ। রংপুরে আয়োজিত বিশাল সমাপনী সমাবেশে অংশ নিয়ে লক্ষ লক্ষ জনতা স্পষ্ট বার্তা দিয়েছেন—এই দুই দাবি বাস্তবায়ন ছাড়া সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আয়োজকদের পক্ষ থেকে বিশাল এই মহাসমাবেশে অংশ নেওয়া উত্তরবঙ্গবাসীর প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সমাবেশে উপস্থিত একাধিক বক্তা বলেন,উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
এটি কেবল একটি আঞ্চলিক দাবি নয়,বরং গোটা অঞ্চলের কৃষি,অর্থনীতি ও লাখ লাখ মানুষের জীবন-জীবিকার অস্তিত্বের প্রশ্ন। সমাবেশে আসা জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে,এই দাবির প্রশ্নে উত্তরবঙ্গের সর্বস্তরের মানুষ আজ ঐক্যবদ্ধ।
সমাবেশ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়,উত্তরবঙ্গের অধিকার আদায়ে জনগণের এই আন্দোলন দমানো যাবে না। গণভোটের মাধ্যমে জনগণের সঠিক রায় প্রতিফলিত করা এবং তিস্তা প্রকল্প দ্রুত চালু করার মাধ্যমে সরকারের কাছ থেকে পাওনা আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথের লড়াই অব্যাহত থাকবে।
মহাসমাবেশ শেষে রংপুরের রাজপথ বিশাল গণমিছিলে মুখরিত হয়ে ওঠে এবং পুরো এলাকা রূপ নেয় এক জনসমুদ্রে।














