সর্বশেষ

বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ট ভোটে তিনি সভাপতি হয়েছেন। এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও ফাহিম সিনহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে।

উত্তর কোরিয়ার গোলবন্যায় বিধ্বস্ত বাংলাদেশ, এশিয়ান গেমসে ১০-০ হার

বিসিবি পরিচালক হয়ে বোর্ড সভায় অংশ নিয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে একই পদ্ধতিতে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির বস হয়েছিলেন ফারুক আহমেদ। গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। বিসিবির সংখ্যাগরিষ্ট ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে চিঠি দেন। পরিচালকের পদ হারানোয় তিনি বিসিবি সভাপতির পদও হারান।

এশিয়া কাপ ফাইনালে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ মে ২০২৫
Trulli

বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল