সর্বশেষ

আশুলিয়ার বাংলাবাজার একটি পোশাক কারখানার গোডাউনে আগুন

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় নেক্সট কালেকশন লিমিটেড কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোলাইমান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হামীম গ্রুপের নেক্সট কালেকশন লিমিটেড কারখানার গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পাবনায় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার ও অবৈধ চিমনি বন্ধের নির্দেশ

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, গোডাউনে থাকা মালামালের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অন্তত ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কাপড় সংরক্ষিত গোডাউনের অংশটিই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের ফুয়েল ট্যাংকের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানান:ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ মে ২০২৫
Trulli

আশুলিয়ার বাংলাবাজার একটি পোশাক কারখানার গোডাউনে আগুন