সর্বশেষ

ধামসোনা ইউপি শ্রমিক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন: সালাউদ্দিন বাবুসহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আশুলিয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রিয় নেতা ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এক যৌথ প্রতিক্রিয়ায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের নবনির্বাচিত আহ্বায়ক জানান, তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় তিনি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে ঢাকা-১৯ আসনের মাটি ও মানুষের নেতা ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামসহ থানা ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।
নবনির্বাচিত আহ্বায়ক আরও বলেন, “আমার ওপর যে আস্থা রেখে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি বিশ্বস্ততার সাথে পালন করার চেষ্টা করব।

পাবনায় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার ও অবৈধ চিমনি বন্ধের নির্দেশ

আশুলিয়া অঞ্চল শ্রমিক অধ্যুষিত, তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে ধামসোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শ্রমিক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা হবে।”​তিনি ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে শ্রমিক অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
​এদিকে, নতুন কমিটি ঘোষিত হওয়ায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে। তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই নেতৃত্বের মাধ্যমে এলাকায় শ্রমিক দল আরও ত্বরান্বিত ও গতিশীল হবে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানান:ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ধামসোনা ইউপি শ্রমিক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন: সালাউদ্দিন বাবুসহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ