ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৬টায় সাভার ও আশুলিয়া এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
ব্রিফিংয়ে শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
















