জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক কিছু মন্তব্য ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে নাজমুল হাসান অভি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির পাঁতারা করছে। নাসীরুদ্দীন পাটওয়ারী সেই উস্কানিমূলক অপচেষ্টার অংশ হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তোলেন তিনি।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বা বক্তৃতায় অভি উল্লেখ করেন,দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রাজনৈতিক অঙ্গনে বিভেদ ছড়ানোর পেছনে যাদের হাত রয়েছে, তাদের ছাড় দেওয়া উচিত নয়। অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানান তিনি।এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।











