সর্বশেষ

রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

উপজেলা সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে উপজেলার ২৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। বিতরণ কার্যক্রমে স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও মামুনুর রশিদ, বিএনপি নেতা আজগর আলী মাস্টার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপকারভোগী কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানবীজ, ১০ কেজি করে ড্যাব ও পটাশ সার দেয়া হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে,এ মৌসুমে মোট ২ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে ধানবীজ ও সার দেয়া হবে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুন ২০২৫
Trulli

রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ