সর্বশেষ

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

​পাবনা প্রতিনিধিঃ

পাবনা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধ,জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে একটি বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন’ এবং ‘মশাল ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​পাবনা শহরের শিবরামপুরের মহিষের ডিপো এলাকা থেকে শুরু হয়ে কর্মসূচিটি বড় বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী চলে। এতে নেতৃত্ব দেন ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান।

গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’অনুষ্ঠিত,সেরা সদর মেট্রো থানা

​অভিযানকালে ঝাড়ু, হাসুয়া ও নিড়ানিসহ পরিচ্ছন্নতার নানা সরঞ্জাম নিয়ে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী সরাসরি অংশ নেন। ড্রেন ও জমে থাকা নোংরা পানিতে ব্লিচিং পাউডার ছিটানোর পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।

​উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:​ডা.মো.ওয়াহিদুজ্জামান,সাধারণ সম্পাদক,জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন,শরিফুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক,জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন​আশরাফ লিটন,সাধারণ সম্পাদক,মশাল ফাউন্ডেশন,শরিফুজ্জামান মুন,সাবেক কমিশনার,পাবনা পৌরসভা ও সাব্বিরুল ইসলাম ছোটসহ দুই সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান