বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন পেয়েছেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রূপপুরের বীর সন্তান মো.মোস্তাফিজুর রহমান। ইতিপূর্বে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।
বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা তাঁর কর্মজীবনে আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খুলনা রেঞ্জে কর্মরত থাকাকালে পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে তাঁর নানা পদক্ষেপ প্রশংসিত হয়।
মো.মোস্তাফিজুর রহমানের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে তাঁর জন্মভূমি ঈশ্বরদীর পাকশী ও রূপপুর এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও তাঁর শুভানুধ্যায়ীরা তাঁর এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন।
ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে ঢাকা রেঞ্জসহ তাঁর জন্মভূমির আপামর জনসাধারণ মো.মোস্তাফিজুর রহমানের অব্যাহত কর্মজীবনের সার্বিক সফলতা, উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছেন।













