সর্বশেষ

শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক

আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এই সাজা দেন। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে ওই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কেনো মামলায় শেখ হাসিনার সাজা হল।

ওবায়দুল কাদের সাদ্দামকে বলেছিলেন, ‘মারো’: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিলের টেলিফোন আলাপ ভাইরাল হয়। ওই অডিও টেলিফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়– ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’।

ওই আলাপ ভাইরাল হওয়ার পর ট্রাইব্যুনালে আদালত অবমাননার এই মামলা হয়। পরে ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে ‘সত্যতা’ পাওয়ার কথা জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুলাই ২০২৫
Trulli

শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল