সর্বশেষ

নুরনগর মিরের ডাঙ্গী গোল্ড কাপ ফাইনাল: হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ চ্যাম্পিয়ন

শহীদুল ইসলাম

নবাবগঞ্জের নুরনগর মিরের ডাঙ্গী নূরানী সংঘের উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ বিকেলে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

ফাইনালে মুখোমুখি হয়েছিল নবাবগঞ্জের হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ এবং দোহারের নাগেরকান্দা সরল সংঘ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ ২-১ গোলে নাগেরকান্দা সরল সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করেছিল।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৫৫

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে ফুটবলসহ বিভিন্ন খেলায় মনোনিবেশ করতে হবে।

এছাড়াও, খেলা উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রি (এবিসিসিআই)-এর সভাপতি গিয়াস আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের সভাপতি দুলাল বেহেদু।

আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক

খেলা শেষে প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ আগস্ট ২০২৫
Trulli

নুরনগর মিরের ডাঙ্গী গোল্ড কাপ ফাইনাল: হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ চ্যাম্পিয়ন