পাবনার সুজানগর উপজেলার দুলাই সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রী (অনার্স) কলেজ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৮ সালের আগস্ট মাসে জাতীয় করণ করা হয়। জাতীয়করণের পর থেকে কলেজটিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগে নি, কলেজটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী রয়েছে।
সম্প্রতি এই কলেজটিতেই ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। কলেজের ২৬টি ব্যাংক একাউন্টের মধ্যে ৯ টি একাাউন্ট থেকে প্রায় দেরকোটি টাকা উত্তোলন হলেও, টাকার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। কলেজের অধ্যক্ষ বলছে হিসাব সহকারি ব্যাংক কর্তৃপক্ষের যোগসাজসে চেক জালিয়াতের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে,অন্যদিকে হিসাব সহকারী বলছে তিনি সামান্য কর্মচারী প্রিন্সিপালের স্বাক্ষরেই টাকা উত্তোলন করে দেওয়া হয়েছে।
দেরকোটি টাকা আত্বসাত, একে অপরকে দোষারোপ তা ছারাও কলেজের উন্নয়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে জনতা ব্যাংক পিএনসি দুলাই শাখা থেকে ৭২টি চেকের মাধ্যমে এই কোটি টাকা উত্তোলন করা হয়।













