সর্বশেষ

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব ইরানের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সাত দিনের একটি পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলোচনায় তিনি এ প্রস্তাবের কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাব অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ হলে একটি সময়সূচি কার্যকর করা হবে এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হতে পারে।

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময়ে সমঝোতা স্মারক সই

আরাগচির বক্তব্য অনুযায়ী, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল, নতুন পরিকল্পনাটি তার ভিত্তিতেই তৈরি। ওয়াশিংটন প্রস্তাবে সম্মতি দিলে পরবর্তী দিন থেকেই সাত দিনের সময়সূচি শুরু হতে পারে বলে তিনি জানান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তেহরান পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে এই নৌপথে চলাচল স্বাভাবিক হওয়া আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

যুদ্ধের মধ্যেও বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল OECD

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ সেপ্টেম্বর ২০২৬
Trulli

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব ইরানের