সর্বশেষ

৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন যাচ্ছেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চার দিনের জন্য চীন সফরে যাবেন।

আগামী মঙ্গলবারের (২৬ আগস্ট) এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন— দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার দাবি: বিরোধীদলীয় নেতার

নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। পরে ৩০ আগস্ট তারা দেশে ফিরবেন। সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে, গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। তার পূর্বে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়।

সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ আগস্ট ২০২৫
Trulli

৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন যাচ্ছেন নাহিদ ইসলাম