সর্বশেষ

মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক

রাজনৈতিক অস্থিরতার মধ্যে মঞ্চ ৭১-এর আয়োজনকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি অনুষ্ঠানে এখনো উপস্থিত হননি। অনুষ্ঠানকে কেন্দ্রকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মিলনায়তনে অবরুদ্ধ ছিলেন। এরপর লতিফ সিদ্দিকীসহ ১৯ জনকে আটক করে পুলিশ। পরে লতিফ সিদ্দিকীসহ তাদের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা আগে পৌঁছান। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে অবরোধ গড়ে তোলেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। ছাত্র-জনতার সঙ্গে যোগ দেন স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত পুলিশকে ছাত্র-জনতা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করার অনুরোধ জানান। এর আগে সংঘর্ষে যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আটক রাখার অভিযোগ উঠে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে; মূলত উনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। এখন সিনিয়রদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।’

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ আগস্ট ২০২৫
Trulli

মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ কয়েকজন পুলিশ হেফাজতে