সর্বশেষ

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক

অনলাইন ডেস্ক

যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে আটক করা হয় তাকে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা সুলতানা মহুয়া পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে। এর আগে, ২০২৫ সালের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন।

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকে সরব ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন মহুয়া।

স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জুন ২০২৬
Trulli

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক