সর্বশেষ

জনভোগান্তি বন্ধের দাবিতে রাজপথে শ্রীনগরের ব্যবসায়ীরা

শহীদুল ইসলাম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়, বাজারের প্রাণকেন্দ্রে অস্থায়ীভাবে বসা ভোরবেলার কাঁচামালের আড়ৎ সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রীনগর বাজার ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটি।

আজ বৃহস্পতিবার, ২৮ আগষ্ট, ২০২৫, সকাল ১০টায় শ্রীনগর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, শ্রীনগর-দোহার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রীনগর বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা বলেন, শ্রীনগর বাজার একটি ঐতিহ্যবাহী, গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজার। এখানে শ্রীনগর ছাড়াও লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার মানুষ কেনাকাটা করতে আসেন। কিন্তু প্রতিদিন ভোরবেলায় কাঁচামালের আড়ৎ বসার কারণে স্কুলের শিক্ষার্থী, স্থায়ী ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এতে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তারা আরও বলেন যে, শ্রীনগর পোস্ট অফিস রোড থেকে শ্রীনগর সরকারি কলেজ পর্যন্ত রাস্তাটি বাজারের মাঝখানে অবস্থিত। কিছু লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এই সমস্যার সমাধানে বাজার কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্যসচিব শেখ আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, এবং অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

রৌমারী সীমান্ত দিয়ে বিএসএফ নারী শিশুসহ ৬ জনকে পুশইন

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ আগস্ট ২০২৫
Trulli

জনভোগান্তি বন্ধের দাবিতে রাজপথে শ্রীনগরের ব্যবসায়ীরা