সর্বশেষ

সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শহীদুল ইসলাম

সুন্দরগঞ্জ,গাইবান্ধা সংবাদদাতাঃ”তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সামাজিক সংগঠন মানবতার দিশারী’র আয়োজনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে আয়োজনবৃন্দ।

মানবতার দিশারী সংগঠনের ডাকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ শাখার সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্য সচিব সাগীর খান, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলের পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম , শিক্ষার্থী আমানুল্লাহ আমান, মানবতার দিশারী সংগঠনের দপ্তর সম্পাদক সাদিক সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একটি সুস্থ, নিরাপদ ও উন্নত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরভাবে মাদক কারবারীকে দমন করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও প্রয়োজন রয়েছে বলে তারা জানান।

তারা আরো বলেন, বামনডাঙ্গা সহ পুরো উপজেলায় মাদকের ভয়াল থাবা এমনভাবে ছড়িয়ে পড়েছে এখনি তাদের দমন করা না হলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে। এজন্য প্রশাসনকে কঠোর হতে হবে পাশাপাশি যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সুন্দরগঞ্জের মাটি থেকে মাদক নির্মূলে প্রয়োজন আরো কঠোর কর্মসূচি গ্ৰহণ করা হবে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ জুন ২০২৬
Trulli

সুন্দরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান