সর্বশেষ

বরগুনায় রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে নিজ ঘর থেকে স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ এবং তার স্ত্রী আকলিমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন— ইটবাড়িয়া গ্রামের মৃত আঃ খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২) এবং একই গ্রামের আব্বাসের মেয়ে আকলিমা (২৮)। তাদের দুই শিশু কন্যা সাদিয়া (৫) ও আফসানা (১) কে জীবিত উদ্ধার করা হয়।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

স্থানীয়রা জানান, সকালে স্বপনের বাড়ির বারান্দায় আকলিমার লাশ পড়ে থাকতে দেখে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ঘরের ভেতর থেকে স্বপনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে কোন কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তারা। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ কিংবা ঋণজনিত সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত আকলিমার বাবা আব্বাস বলেন, “আমার জামাই স্বপনের কোনো শত্রু ছিল না, সে রাজনীতির সাথেও জড়িত ছিল না। হয়তো পারিবারিক দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জহিরুল হক জানান, “স্বপন দিনমজুরি কাজ করত। আর্থিক অবস্থা ভালো ছিল না। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।” এদিকে পুলিশ নিহত দম্পতির দুই কন্যা শিশুকে তাদের নানা ও চাচার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বরগুনায় রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু