নারায়ণগন্জের রুপগন্জে দাউদপুর ইউনিয়নস্হিত নিঝুম পল্লী রিসোর্টে “ফ্রেন্ডস সার্কেল রুপগন্জ”-২০২৬ কমিটির বার্ষিক সংবর্ধনা ও মিলনমেলা,আলোচনা সভা,কুইজ,বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সকাল ৯ টায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ভোধন করেন উদ্ভোধক জনাব মোঃ নুরন্নবী ভূঁইয়া কার্যকরী কমিটির সদস্য, নারায়ণগন্জ জেলা বি এন পি ও সহ-সভাপতি রুপগন্জ উপজেলা বি এন পি। উদ্ভোবক “ফ্রেন্ডস সার্কেল রুপগন্জে” র জন্য পূর্বাচলে নিজস্ব জমি কিনে অবকাঠমো তৈরী করার উপর জোর দেন তিনি তার বক্তবে জমি ক্রয়ে নিজে অর্থ সহায়তা করবেন বলে জানান।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রুপগন্জের সাংসদ মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু। সাংসদ দীপু ভূইয়া সকলকে “মাদককে” না বলা ও স্বপ্নের রুপগন্জ বাস্তবায়নের আহ্বান জানান ভার্চুয়ালী। কবুতর অবমুক্তের মাধ্যমে দিনের ২য় পর্ব শুরু হয়। এ পর্বে আকর্ষণীয় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা চলে দুপুর অবধি।বিতর্কের বিষয় ছিল বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং নারী ও পুরুষ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক শেষে শ্রেষ্ঠ বক্তা-বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। পরে কুইজও ধাঁ ধাঁ পর্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বি এন পির যুগ্ম-আহ্বায়ক মোঃ শরীফ আহম্মেদ টুটুল, রুপগন্জ উপজেলা বি এন পির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। রুপগন্জ উপজেলা বি এন পির
সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন যেহেতু “ফ্রেন্ডস সার্কেল রুপগন্জ “একটি সেবা মূলক সামাজিক প্রতিষঠান তাই সংগঠনের সকল সদস্যদের গরীব জনগণ,গরীব ছাত্র-ছাত্রী ,প্রতিবন্ধীদের সহযোগিতা ও বৃক্ষরোপণ করার পরামর্শ দেন।
ফ্রেন্ডস সার্কেল রুপগন্জের সভাপতি মেহের উল্লা, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ও প্রতিষঠাতা আনোয়ার সাদাত জুয়েল সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন।বিকালে লটারীতে পুরস্কার বিতরন করেন জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক শরীফ আহাম্মেদ টুটুল,সাবেক ১নং সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও কোষাধ্যক্ষ,রুপগন্জ উপজেলা বি এন পির শামীম ভূঁইয়া।
এ অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বি এন পি সভাপতি মোঃ সেলিম ও রুপগন্জ ইউনিয়নের বি এন পি নেতা রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া,সংগঠনের সহ-সভাপতিও পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন ।এ লটারিতে ৪০ টি পুরস্কারের মধ্যে ১ম পুরস্কার বিজয়ী হন ক্রীড়াবিদ ও ফ্রেন্ড সার্কেলের ক্রীড়া সম্পাদক মোঃ মনির হোসেন।সর্ব্বোচ্চ পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফ্রেন্ডস সার্কেলের ওসমান গনিn পান ৬টি পুরস্কার ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ কামাল হোসেন পান ২টি পুরস্কার।
আনন্দঘন উৎসবমুখর মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্পে মাতলেন সকলে। সারাদিন ব্যাপী নানা রকমের উচ্ছল, আনন্দদাঘন আয়োজনের মাধ্যমে এ জমকাল অনুষ্ঠান চলে সকাল থেকে সন্ধা পর্যন্ত।
অত্র সংগঠনের ২জন সদস্যকে অর্থ সহায়তা দান করার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।










