সর্বশেষ

ব্লাক বেঙ্গল পালনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হবে- মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মহসিন খান বুলবুলঃ

দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি । মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার । প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা নেয়া হয়েছে ।

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

মন্ত্রী বলেন,গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলো। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল উপহার দেওয়ার মতো কর্মসূচি নিয়েছিলো । দুর্ভাগ্যজনক ভাবে পরের সরকারগুলো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করায় বিলুপ্তির পথে এখন ব্লাক বেঙ্গল ।

বর্তমান সরকার যেকোনো মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানিয়ে তিনি আরও বলেন,মহিষ প্রজনন ধরে রাখার জন্য সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে । পরে তিনি এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক,প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান| পরে মন্ত্রী মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন ।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুন ২০২৬
Trulli

ব্লাক বেঙ্গল পালনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হবে- মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী