সর্বশেষ

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

এম জাফরান হারুন

পটুয়াখালীতে পৌরশহরের নিউমার্কেট এলাকায় গার্মেন্টস ব্যবসার আড়ালে একজন ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা। অতপর র‍্যাব-৮ এর অভিযানে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও জাল নোট সহ সিটি ফ্যাশনের স্বত্বাধিকারী আসাদ মৃধা আটক হয়েছে। তিনি ব্যবসায়ী মোহাম্মদ আতাহার উদ্দিন মৃধার ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন জাল টাকার চোরাচালানকারী ও অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল পটুয়াখালী সদরের কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয় এবং সন্দেহভাজন হলে মোঃ আসাদ মৃধা কে আটক পূর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো জায়গায় রক্ষিত তার হেফাজতে থাকা ৩০ (ত্রিশ হাজার) টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক স্থানে তার দেখানো মতে টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসাদ মৃধাকে পটুয়াখালী থানায় জাল টাকা ও মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে আলাদা এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর স্কোয়াড্রন লিডার, কোম্পানী অধিনায়ক মোঃ রাশেদুল আহসান বলেন- মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুন ২০২৬
Trulli

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!