সর্বশেষ

কোনো অভিযোগ নয়, ভোটটা উদযাপন করতে চাই: ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকেন্দ্রে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। কোনো ধরনের অভিযোগ করতে চাই না।’মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান উপস্থিত সাংবাদিককদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।এ সময় তিনি অভিযোগ করেন, ‘প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে এসে শিক্ষার্থীদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান।

চাকসুর ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদলের প্রার্থী জয়ী

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রার্থী হিসেবে সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিতে আসেন।আবিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় আমরা ভোটাধিকার হরণের বিরুদ্ধে লড়াই করেছি। আজকের এই নির্বাচন গণতন্ত্রের একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। সবাই আসুন ভোটকেন্দ্রে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।

’নিজের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাত্রই উদয়নে এসেছি, এখনো ভেতরে ঢুকিনি। হয়তো পরিদর্শনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারব। তবে আশা করছি খুব দ্রুতই আমি ভোট দিতে পারব।’শিক্ষার্থীদের উদ্দেশে এই ভিপিপ্রার্থী বলেন, ‘দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। তাই শিক্ষার্থীরা যেন তাদের বিবেককে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্বকে বেছে নেয়- এটাই আমার প্রত্যাশা।’মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে উৎসব-উচ্ছ্বাসে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল চাকসু নির্বাচন

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

কোনো অভিযোগ নয়, ভোটটা উদযাপন করতে চাই: ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান