সর্বশেষ

রৌমারী উপজেলার প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনায় ও ক্রেস বিতরণ

আকতার হোসেন

কুড়িগ্রামের রৌমারীতে সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মমিনুল ইসলামকে চাকরিজনিত বদলির কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে রৌমারী উপজেলা প্রেসক্লাব। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক। বিদায়ী এএসপি সার্কেল মমিনুল ইসলাম মহোদয়, উক্ত বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা,সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ,

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বক্তারা এসময় বলেন, দায়িত্বকালীন দুই বছরে এএসপি সার্কেল মমিনুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে অনন্য ভূমিকা রেখেছেন। তার কর্মস্পৃহা ও জনগণের প্রতি আন্তরিকতা রৌমারীবাসীর মনে স্থায়ী হয়ে থাকবে।

নিজ বক্তব্যে বিদায়ী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, “পুলিশ যতক্ষণ মানুষের বন্ধু না হবে, ততক্ষণ সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।”

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত,

নবাগত ওসি মোঃ সেলিম মালিক বলেন, তিনি রৌমারীর মানুষের সঙ্গে মিলেমিশে দুর্নীতি দমন ও মাদক নির্মূলে কাজ করবেন। পরিশেষে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে মাদক নির্মূলসহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার জন্য তার নতুন কর্মস্থলে সফলতা ও মঙ্গল কামনা করা হয়।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

রৌমারী উপজেলার প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনায় ও ক্রেস বিতরণ