সর্বশেষ

আশুলিয়ায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) একটি গুদামে আগুন লেগেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে।

আশুলিয়ায় হাসপাতালে আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

স্থানীয়রা জানান, সকালে গুদামের পেছন দিকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে তারা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জিরাবো স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং ধামরাই ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট যোগ দেয়। শিল্প পুলিশের চারটি দলও সেখানে রয়েছে।

এদিকে আগুনের তীব্রতার কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের বাড়ির বাসিন্দারা তাঁদের মালপত্র সরিয়ে নিয়েছেন।

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরী বলেন, ‘এখনই আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আমাদের সাতটি ইউনিট কাজ করছে। আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ আগস্ট ২০২৬
Trulli

আশুলিয়ায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন