সর্বশেষ

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আশুলিয়া প্রতিনিধি

জুলাই শহীদদের স্মরণে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫ টায় আশুলিয়ার ভাদাইল হাজাহান মার্কেট এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলী।

আশুলিয়ার ভাদাইলে মাছ বাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৩, আটক ২

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আশুলিয়া থানা বিএনপি, ধামসোনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ আগস্ট ২০২৬
Trulli

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত