সর্বশেষ

রংতুলি ও কবিতায় জুলাই বিপ্লবকে ফোটাল দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের শিক্ষার্থীরা

শহীদুল ইসলাম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় ও পৃথক পৃথক ভাবে আজ ৫ আগস্ট, বুধবার, ২০২৬ খ্রিষ্টাব্দে, পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬”। দিবসটি উপলক্ষ্যে দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে আয়োজিত হয় বৈচিত্র্যময় কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দিনটি স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শিক্ষার্থীদের ত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে চিত্রাঙ্কন ও সাহিত্যের ভাষায় ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা।

শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি

প্রতিযোগিতা শেষে জুলাই যোদ্ধাদের বীরত্ব ও অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে বক্তগন জুলাই বিপ্লবের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্যের পক্ষে লড়তে শিখিয়েছে। তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক ত্যাগ ও আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শিক্ষার্থীদের মধ্যে এই আদর্শ ও চেতনাই ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।”

ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা

আলোচনা সভা গুলোতে, জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ আগস্ট ২০২৬
Trulli

রংতুলি ও কবিতায় জুলাই বিপ্লবকে ফোটাল দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের শিক্ষার্থীরা