সর্বশেষ

দুর্গাপূজায় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার বিকেলে বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনকি সম্পাদকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করে তিনি এ আহ্বান জানান।

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

বিএনপির এই নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।

পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

তিনি গত বছরের মতো এবারও বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

দুর্গাপূজায় সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান