সর্বশেষ

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর ) গোপালগঞ্জে বিক্ষোভ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে বাদ জুমা গোপালগঞ্জ গেটপাড়া জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। এসময় কর্মীরা নির্বাচনের পক্ষে লিফলেট বিতরণ করেন।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

সমাবেশে জামায়াতের গোপালগঞ্জ ২ আসনের কেন্দ্রীয় ইউনিট সদস্য এডভোকেট আজমল হোসেন সরদার আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে আয়োজনের দাবি জানান। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি ফ্যাসিস্টের জন্ম হবে। তিনি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধানিক ভিত্তি দেওয়ার এবং খুনি ও দুর্নীতিবাজদের বিচার করার দাবি জানান। আজমল সরদার জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান।

জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান গোপালগঞ্জের জনগণের প্রতি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানান। জেলা আমির অধ্যাপক রেজাউল করিম তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লা মার্কার পক্ষে দেওয়ার আহ্বান জানিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে ক্ষমতায় এসে একটি সমৃদ্ধশালী কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

কুমিল্লার দেবীদ্বারে কলেজের জমিতে প্রাচীর, গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ সেপ্টেম্বর ২০২৫
Trulli

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত