সর্বশেষ

টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য জাহাঙ্গীর আলম বলেন, টাঙ্গাইলের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি আজ বৈদেশিক রেমিটেন্স। পশ্চিম টাঙ্গাইলের প্রত্যেকটা ঘর থেকে কমপক্ষে একজন করে তরুণ-যুবক বিদেশে চাকরি করছেন। প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সেই টাঙ্গাইলে নতুন নতুন বহুতল দালান তৈরি হচ্ছে। পশ্চিম টাঙ্গাইলের প্রায় ঘরে ঘরে সরকারি-বেসরকারি চাকরিজীবী রয়েছেন। সে হিসেবে এখানকার অধিকাংশ মানুষ নিয়মিত সরকারি কোষাগারে আয়কর জমা দিয়ে আসছেন। এই পশ্চিম টাঙ্গাইলসহ নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সংখ্যক মানুষকে প্রতিদিন শহরে যাতায়াত করতে হয়। কেউ আসেন গাভীর খাঁটি দুধ বিক্রি করতে। কেউ আসেন কোরবানির গরু-ছাগল বিক্রি করতে। কেউ বা আসেন যমুনা ধলেশ্বরী নদীর মাছ বিক্রি করতে। আবার কেউ আসেন বিদেশ যেতে। আবার কাউকে আসতে হয় সুচিকিৎসার জন্য। আমাদের মা-বোনদেরকে সন্তান প্রসব করতেও শহরের হাসপাতালগুলোতে আসতে হয়।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

তিনি আরও বলেন, এই নদীতে বর্ষায় খেয়ার জন্য এক থেকে দেড় ঘণ্টা বসে থাকতে হয়। শুকনো মৌসুমে প্রায় দেড় কিলোমিটার হেঁটে আসতে হয়। এ সময় অপেক্ষা করে হাসপাতালে পৌঁছার আগেই অনেক মানুষের মৃত্যুও হয়েছে। আবার অনেক মা-বোনকে খেয়াঘাটেই সন্তান প্রসব করতে হয়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো স্কুল-কলেজে পৌঁছতে পারেনা।

জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি আমার বাবা শাহজাহান আলী নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করেছিলেন। এই নদী পার হতেই তার দেড় ঘণ্টা লেগে যায়। শহরে এনে চিকিৎসা দেয়া হলেও সময়মতো আসতে না পারায় মারা যান তিনি। তিনি আরও বলেন, এই ধলেশ্বরী নদীতে একটি ব্রীজের জন্য আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। শহরে এসে অনেক দেন-দরবার করেছি। সরকারের কাছে আবেদেন করছি ধলেশ্বরী নদীতে দ্রুত একটি ব্রীজ স্থাপন করার জন্য।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ সেপ্টেম্বর ২০২৫
Trulli

টাঙ্গাইলের মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন