সর্বশেষ

শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ী রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মো. হাসান মোল্যা, মো. ইব্রাহিম মিয়া, মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে গ্রেপ্তার করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত,

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৫
Trulli

শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার