সর্বশেষ

বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেখতে মানুষের ঢল

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবীর বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল, তার সাঙ্গ হলো বিজয়া দশমীতে। বৈরী আবহাওয়ার মধ্যেও বিসর্জন দেখতে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকতে মানুষের ঢল নামে।

এর আগে রীতি অনুযায়ী বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গাকে তেল, সিঁদুর আর পান-চিনি ও অশ্রুতে বিদায় জানায় ভক্তরা। সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। চট্টগ্রাম নগরে প্রতিবছরের মতো এবারও বিসর্জনের প্রধান স্থান পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশাপাশি কর্ণফুলী নদীর কালুরঘাট, অভয়মিত্র ঘাট, রাসমণি ঘাটে এবং বিভিন্ন এলাকার পুকুরেও দেওয়া হয়েছে বিসর্জন। ঢাকঢোল বাজিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।

বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ট্রাকে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে যাওয়া হয়। বিসর্জন দেখতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের লোকজনও সৈকতে ভিড় করেন। নিরাপত্তার কথা বিবেচনা করে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন শেষ করার আহ্ববান জানিয়েছে পূজা উদ্‌যাপন পরিষদ।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ জানায়, প্রতিমা বিসর্জনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে পতেঙ্গায় এসেছেন পূজার্থীরা। এ ছাড়া শহরের অন্য প্রান্তের পূজার্থীরা আউটার রিং রোড হয়ে প্রতিমা নিয়ে পতেঙ্গায় আসেন। যানজটের কথা বিবেচনায় রেখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হয়েছে।

মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা পতেঙ্গায় সহজেই এসেছি। পূজা উদ্‌যাপন পরিষদের কর্মীদের পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন। প্রশাসনের পক্ষে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে। প্রতিমা নিয়ে আসতে যাতে পূজার্থীদের কোনো সমস্যা না হয়, সে বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।’

এদিকে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে গিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুলিশের পক্ষ থেকে তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শতাধিক পুলিশ, গোয়েন্দা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়ার দিনে দুর্গতিনাশিনী দেবী দুর্গা সন্তানদের নিয়ে কৈলাসের স্বামীর ঘর থেকে মর্ত্যে যাত্রা শুরু করেন। আর বিজয়া দশমীতে ফিরে যান। চট্টগ্রাম জেলায় এবার ২ হাজার ২০২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রতিমা পূজামণ্ডপের সংখ্যা ১ হাজার ৫৮৫টি এবং ঘটপূজার সংখ্যা ৬১৭টি।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ অক্টোবর ২০২৫
Trulli

বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেখতে মানুষের ঢল