সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতি ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামাারের সত্ত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারী হলেও তার পদ পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ অক্টোবর ২০২৫
Trulli

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা