সর্বশেষ

নারায়ণগন্জের রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপগন্জ ইউনিয়নের সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

৯আগষ্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এম পি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূরন্নবী ভুঁইয়া। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন সংস্কার করে নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে মোঃ নূরন্নবী ভুঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে এ সংস্কার কাজ শেষ করা হবে। এ সংস্কারকাজ এক মাসের মধ্যে শেষ হবে।

হাইকোর্টের নির্দেশনার পরও যমুনায় বালু উত্তোলন: জাতীয় গ্রিডের পাশে ড্রেজার,পাহারায় ‘শাহআলম বাহিনী’

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার বাচ্চু মিয়া, সাইদুর রহমান, সানজিদা সেলিনা, কৃষকদল নেতা মোমেন ভুঁইয়া, সোলায়মান, রোমান মিয়া প্রমুখ।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নূরন্নবী ভূঁইয়া বলেন, বেদখল হওয়া খালটি পুনরুদ্ধারের মাধ্যমে সংস্কার কাজ শেষে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন করা হবে। দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। খালের পানিতে ময়লা-আবর্জনা জমে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছিল। বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে ছিল।

পাবনায় ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার ও অবৈধ চিমনি বন্ধের নির্দেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

নারায়ণগন্জের রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার