সর্বশেষ

‘ইট-পাথর ছুড়েছে, আমি মারা যেতে পারতাম’: মমতার গাড়িতে হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার উত্তর ২৪ পরগনার হালিশহরে বিক্ষোভের মধ্যে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।পুলিশি হেফাজতে এক দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতা। এ সময় বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ধরে কাদা লাগানো, জুতো ও পানির বোতল ছোড়ার মতো ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।

মমতা পরে সাংবাদিকদের বলেন, গাড়ির জানালা খোলা থাকলে ইট বা পাথরের আঘাতে তাঁর মাথা ফেটে যেতে পারত। এমনকি তাঁর মৃত্যুও হতে পারত বলে দাবি করেন তিনি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই মুখ্যমন্ত্রী।তাঁর সঙ্গে থাকা তৃণমূলের লোকসভা সদস্য কল্যাণ ব্যানার্জি ও রাজ্যসভার সদস্য দোলা সেনও প্রশাসনের সমালোচনা করেন।

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সংস্কৃতি বিনিময়ে সমঝোতা স্মারক সই

তবে হামলার ঘটনায় বিজেপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দলটি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে যে কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে মমতা ওই এলাকায় গিয়েছিলেন, তাঁর পরিবারের অভিযোগও সামনে এসেছে। চাঁদাবাজির অভিযোগে শুক্রবার বীরজু কেওটকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। তাঁর পরিবারের পক্ষ থেকে হাজতখানায় নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে।তবে পুলিশ হেফাজতে মৃত্যুর এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধের মধ্যেও বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল OECD

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

‘ইট-পাথর ছুড়েছে, আমি মারা যেতে পারতাম’: মমতার গাড়িতে হামলার অভিযোগ