সর্বশেষ

স্কুলের বাইরে প্রাইভেট পড়ালে এমপিও বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

স্কুলশিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করে শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রয়োজনীয় পড়াশোনা শেষ করার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।নির্দেশ অমান্য করে শিক্ষকরা প্রাইভেট পড়ালে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও এবং প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার ও রোববার নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পড়া বিদ্যালয়েই শেষ করাতে হবে। প্রয়োজন হলে স্কুলে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। এর বাইরে শিক্ষকদের প্রাইভেট পড়ানোর প্রবণতা বন্ধ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।লালপুরের বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়, বিলায়েত খান উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়ীয় আলিম মাদ্রাসা, গোপালপুর ডিগ্রি কলেজ ও মোহরকয়া ডিগ্রি কলেজে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসব সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের বিষয় এবং অভিভাবকদের বিভিন্ন প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের দীর্ঘ সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষা খাতে প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা চলছে।

নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষকরাও, শিগগিরই ঘোষণা: শিক্ষামন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

স্কুলের বাইরে প্রাইভেট পড়ালে এমপিও বন্ধের হুঁশিয়ারি