সর্বশেষ

সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা ডন

অনলাইন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার সকালে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল।সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় ডন হকের নাম রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

যশোর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন শার্শা থানার শরিফুল ইসলাম

সিআইডি সূত্রে জানা যায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে রোববার সকাল ৬টার দিকে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হন ডন। তখনই তাকে আটক করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে তাকে।সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনায় হত্যা মামলা হিসেবে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় আদালত। এর আগে বিভিন্ন তদন্তে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তবে সালমান শাহর পরিবার ও ভক্তদের একটি অংশ সেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন।পরবর্তী সময়ে তাঁর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ ১১ জনকে আসামি করা হয়।বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। ডন হকের গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত এই মামলাটি আবারও আলোচনায় এসেছে।

বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

সৌদি যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা ডন