সর্বশেষ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

অনলাইন ডেস্ক

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নাম চূড়ান্ত করেছেন বলে দলের একাধিক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে।

দলের জাতীয় স্থায়ী কমিটি এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দিয়েছিল। এরপর তাঁর সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুলের নাম সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এদিকে রোববার সকালে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন কার্যালয় থেকে এসব কাগজ সংগ্রহ করেন।

সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন হলে তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি

তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, সেক্ষেত্রে ভোটের প্রয়োজন নাও হতে পারে। তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বিএনপির