সর্বশেষ

বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জ্বালানি উপদেষ্টা বলেন, আবাসিক বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস সংযোগ দেওয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই গ্যাস দেওয়া সম্ভব হবে না।

তিনি বলেন, আবাসিক বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাসে অভ্যস্থ হয়ে যেতে হবে। পাইপলাইনের গ্যাস শুধু শিল্পকারখানা ছাড়া আর কোথাও দেওয়া যাবে না। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক প্রমুখ।

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত,

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ অক্টোবর ২০২৫
Trulli

বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা