সর্বশেষ

আগের প্রবেশপত্র বাতিল, ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র নতুন করে ডাউনলোড ও প্রিন্ট করার অনুরোধ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার কক্ষে প্রবেশের ক্ষেত্রে কার্যকর বলে বিবেচিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। গত ৭ অক্টোবর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অবশ্য বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত হলের নামের সঙ্গে টেলিটকের মেসেজে হলের নামের ভিন্নতা রয়েছে, সেসব প্রার্থীকে ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রটি পরীক্ষার হলে প্রবেশের জন্য কার্যকর হবে।

জানা যায়, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে পিএসসি। এ বিসিএসে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগামীকাল ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র হবে শুধু ঢাকায়।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ অক্টোবর ২০২৫
Trulli

আগের প্রবেশপত্র বাতিল, ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা