সর্বশেষ

চাঁদা দাবি হিন্দু পরিবারের কাছে ও সাংবাদিককে হুমকির ঘটনায় যুবদল কর্মী  গ্রেফতার

এম জাফরান হারুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে দলীয় পদ থেকে বহিষ্কার ও পুলিশ গ্রেফতার করেছে। মুকুল চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী কর্মী ছিলেন এবং যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদ প্রত্যাশি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকার প্রতিনিধি আরেফিন লিমন হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে মুকুল প্যাদার বক্তব্য জানতে মুঠোফোনে ফোন করলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

স্থানীয় সাংবাদিকরা রাতেই ওই দম্পতির সাক্ষাৎকার নেন, যেখানে দিলীপ দেবনাথ জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা তাকে রাস্তায় পথরোধ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মুকুল প্যাদা। তিনি টাকা না দিতে চাইলে চলতিবছরের ২৪ মে তাকে মারধর করে বাম পা ভেঙে দেয় মুকুল। তখন থানায় জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই মুকুল ও তার ভাই আরিফ প্যাদা দিলীপ দেবনাথকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। স্থানীয় সাংবাদিকরা এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরদিন সকালে সাংবাদিক লিমন ফোনে আলোচিত ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর বক্তব্যের ভিডিওটি দ্রুত মুছে ফেলতে হুমকি দেন।

এদিকে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি জানানো হয়, এ সিদ্ধান্তটি কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক নিময়জুল ইসলাম ভূঁইয়া।

মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চিকনিকান্দি এলাকা থেকে বহিস্কৃত কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বিরুদ্ধে দিলীপ দেবনাথ বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার (২২/১০/২৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ অক্টোবর ২০২৫
Trulli

চাঁদা দাবি হিন্দু পরিবারের কাছে ও সাংবাদিককে হুমকির ঘটনায় যুবদল কর্মী  গ্রেফতার