সর্বশেষ

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ১ম ব্যাচ ‘সবক প্রদান’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

 কুরআন ও সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শনিবার (০৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে এক ‘সবক প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী. সুপার এইচ এম নাসির উদ্দিন, যিনি লোকমান (আঃ)-এর তাঁর সন্তানদের প্রতি উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বলেন- “তোমরা সালাত কায়েম করো। আল্লাহর রসূল সা. ধীরস্থিরভাবে নামাজ কায়েম করতে বলেছেন। এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন। নামাজ, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে।”

​মুহাম্মদ আসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন অত্র শাখার শাখা প্রধান ‘ মাও. ইকবাল হোসাইন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় ৬০ জন শিক্ষার্থীকে সবক পাঠ করান আদর্শ স্কুল মসজিদের ইমাম ও খতিব ‘হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।”

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মনজুরুর রহমান।

আন্তর্জাতিক মানের ক্বারী খোবাইবুল হক তানঈম-এর সুললিত কন্ঠে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।

​সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আদর্শ স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, আদর্শ স্কুলের শিক্ষক নুরুল ইসলাম।

​অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশে হিফয সম্পন্নকারী শিক্ষার্থী মোসা. রিজওয়ানা ইসলাম-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

উক্ত সবক প্রদান অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- অত্র শাখার শাখা সহকারী হাফেজ মাওলানা কামরুল হাসান।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ নভেম্বর ২০২৫
Trulli

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ১ম ব্যাচ ‘সবক প্রদান’ অনুষ্ঠিত