সর্বশেষ

শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে এদিন সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান শুরু করেন তারা। পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে সেখান থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সাউন্ড গ্রেনেড ছোড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

শিক্ষকদের অন্য দুই দাবি হলো—চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানায় গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সহকারী শিক্ষকেরা সেটি প্রত্যাখ্যান করেন। এদিকে দাবি আদায় না হলে পরীক্ষা বর্জনের পাশাপাশি ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ নভেম্বর ২০২৫
Trulli

শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড