সর্বশেষ

সাভারে ঝটিকা মিছিল: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী রিমান্ডে

মাইনুল ইসলাম

সাভারে সরকার বিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের দশ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাভার মডেল থানার দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের দশ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা ও মো: তাজুল ইসলাম সোহাগের পৃথক দুটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

সোমবার (১০ নভেম্বর) সকালে আদালতের পুলিশ প্রসিডিউশন বিভাগের পরিদর্শক মো: কামাল হোসেন ও সন্ত্রাস বিরোধী আইনে হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে সাভারের ইমান্দিপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে মো: জসিম উদ্দিন (৪২), সাভার উপজেলা যুবলীগের ত্রান সম্পাদক ও বিরুলিয়া ইউনিয়নের সামাইর দক্ষিণপাড়া এলাকার সাদিম আলীর ছেলে মো: আব্দুল মালেক (৪০), বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কোন্ডা কোটাপাড়া এলাকার নয়া মিয়ার ছেলে শেখ হাজী মনির হোসেন ওরফে নৌকা মনির (৪৮), ভাকুর্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মোগলাকান্দা দক্ষিণপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো: জাহাঙ্গীর বাদশা ওরফে মান্নান (৩০), সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে মো: পিয়ুস(২১), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদ সামাদের সোহাগ (১৯), আজগর আলী ওরফে সোহেলের ছেলে সালমান (২২) ও রাজাশন এলাকার মোঃ আব্দুল হামিদের ছেলে ফেরদৌস হোসেন রুবেল (২৮)।

আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, এদিন সাভার থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে সাভার মডেল থানার পৃথক দুই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের দশ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

এদিকে, অভিযানে দ্রুত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করায় সাভার মডেল থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, “দেশে অস্থিতিশীলতা তৈরির যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা রক্ষায় সাভার মডেল থানা পুলিশের ভূমিকা প্রশংসনীয়।”

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৫
Trulli

সাভারে ঝটিকা মিছিল: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী রিমান্ডে