সর্বশেষ

আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর অভিযানে ৬জন ছিনতাইকারী গ্রেফতার

মাইনুল ইসলাম

 আশুলিয়ায় এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে জখম করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে।

ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় চিন্তা কারীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা:১. আজহার (৩২), মধ্য গাজীরচট।২.রকিবুল (২৩), মধ্য গাজীরচট।৩. কাওসার (২৪), উত্তর গাজীরচট। ৪.আফজাল (২৯),মধ্য গাজীরচট। ৫.জুঁই (২৬),মধ্য গাজীরচট। ৬.আরিফুল ইসলাম (২৩), মধ্য গাজীরচট।

উদ্ধারকৃত জিনিসপত্র:১. ৯টি চাপাতি২. ১টি চাইনিজ কুড়াল ৩. ২টি ছুরি ৪. ৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত সফল অভিযানের ফলে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই ছিনতাইকারী চক্রের কার্যক্রম বন্ধ হয়েছে। ফলে মধ্য গাজীরচট এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ নভেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর অভিযানে ৬জন ছিনতাইকারী গ্রেফতার