সর্বশেষ

বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফলে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের নির্দেশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সহধর্মিণী সালমা আলম লিলি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল সংলগ্ন বাজারে প্রথমে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের স্লোগান দিয়ে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে পথসভা করা হয়।

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ সহ বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সদস্য ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালমা আলম লিলি উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন প্রমূখ।

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১ 

এছাড়াও পৌর বিএনপি ও উপজেলা বিএনপি সহ দাসপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ নভেম্বর ২০২৫
Trulli

বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী