পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।
রিজভী বলেন, মহানবী (সা.) সততা, নম্রতা, উদারতা, ন্যায়বিচার, মানবতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তার জীবন ও কর্ম মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা।তিনি বলেন, মহানবীর ওপর অবতীর্ণ পবিত্র কোরআন মানবজাতির পথপ্রদর্শক। এর নির্দেশনা অনুসরণের মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করতে পারে।বাণীতে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সালাম জানান।
822
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













