সর্বশেষ

গাজীপুরে ভাড়া বাসায় নারী খুন, স্বামী গুরুতর আহত

উপজেলা সংবাদদাতা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নোয়াব আলী মার্কেট এলাকায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গলাকাটা গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা এলাকার ইমরান হোসেনের স্ত্রী রহিমা আক্তার (৩৮)। গুরুতর আহত ইমরান (৪০) হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) পাপন মিয়া জানান, বাইমাইল নোয়াব আলী মার্কেট এলাকায় ভাড়া বাসা থেকে কসাইয়ের কাজ করেন ইমরান। তার স্ত্রী রহিমা গৃহিণী। শুক্রবার রাত ১১টা থেকে ১২টার দিকে তাদের ভাড়া বাসার কক্ষে কে বা কারা ইমরান ও তার স্ত্রী রহিমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়।

এ সময় তাদের ঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে মর্গে এবং ইমরানকে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ নভেম্বর ২০২৫
Trulli

গাজীপুরে ভাড়া বাসায় নারী খুন, স্বামী গুরুতর আহত