সর্বশেষ

অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অক্টোবর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অক্টোবর মাসে ঢাকা ডিএমপিতে অপরাধ বিভাগের মধ্যে সেরা হয়েছে উত্তরা বিভাগ। আর সেরা থানা হয়েছে উত্তরা পশ্চিম থানা।

চুরির অভিযোগে সুন্দরী নারী পরে বিয়ের পিঁড়িতে গাউছিয়া মার্কেটের দোকানীর মানবতার গল্প

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে সেরা হয়েছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা। সেরা এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন হাজারীবাগ থানার এসআই আব্দুল আজিজ ও ভাটারা থানার মো. বিল্লাল ভূইয়া। এএসআইদের মধ্যে যৌথভাবে সেরা হয়েছেন যাত্রাবাড়ী থানার আখতারুজ্জামান মন্ডল পলাশ ও মুগদা থানার মো. আমিরুল ইসলাম। এতে আরও বলা হয়, গোয়েন্দা বিভাগের মধ্যে সেরা হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ। সেরা টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগে সেরা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগ। সেরা ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন, রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট আব্দুল আজিজ ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।

কুমিল্লায় ১০বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী সহ আটক ২

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ নভেম্বর ২০২৫
Trulli

অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা